বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদে দিদারুল ইসলামের প্রার্থীতা ঘোষণা বেলাবোতে ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় এসএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ২২ বছর পর বেলাবো ছাত্রদলের কমিটি, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি আউয়াল, সম্পাদক সজল শিবপুরে শত্রুতার জেরে ফসল কেটে বিনষ্ট, কৃষকের আহাজারি

রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় জ্বালানি তেলের সঠিক মজুদ ও বিক্রয় নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) উপজেলার দুটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে ফিলিং স্টেশন দুটির স্টক রেজিস্টার, ট্যাংকে সংরক্ষিত তেলের পরিমাণ এবং বিক্রয় রশিদ যাচাই-বাছাই করা হয়। এসময় অনিয়ম রোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান চলাকালে খোলা বাজারে লাইসেন্সবিহীন ও অননুমোদিতভাবে তেল বিক্রয়ের দায়ে উত্তরবাখরনগর বাজারের এক দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। অভিযানে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin