বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদে দিদারুল ইসলামের প্রার্থীতা ঘোষণা বেলাবোতে ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় এসএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ২২ বছর পর বেলাবো ছাত্রদলের কমিটি, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি আউয়াল, সম্পাদক সজল শিবপুরে শত্রুতার জেরে ফসল কেটে বিনষ্ট, কৃষকের আহাজারি

নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি আউয়াল, সম্পাদক সজল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
“সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি” স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে শহরের অরবিট রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী জমকালো আয়োজন ও সাধারণ বার্ষিক সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দ্যা নিউ নেশন পত্রিকার সিনিয়র রিপোর্টার এম. এ. আউয়ালকে সভাপতি এবং এস এ টিভির নরসিংদী প্রতিনিধি মো. সজল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপুর সভাপতিত্বে কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নরসিংদী জেলা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সংগঠন।
বক্তারা আরও বলেন, ঐক্যই সাংবাদিকতার মূল শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রেসক্লাবটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin