বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদে দিদারুল ইসলামের প্রার্থীতা ঘোষণা বেলাবোতে ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় এসএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ২২ বছর পর বেলাবো ছাত্রদলের কমিটি, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি আউয়াল, সম্পাদক সজল শিবপুরে শত্রুতার জেরে ফসল কেটে বিনষ্ট, কৃষকের আহাজারি

বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান

আলমগীর পাঠান:
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান।

‎‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অতীতের গ্লানি, দুঃখ ও কষ্টকে পেছনে ফেলে নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে বাংলা নববর্ষের আগমন ঘটুক। নতুন বছরের সূচনা সকলের জীবনে বয়ে আনুক সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধি।

‎‎তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি একটি সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও জাতিসত্তার বিকাশে নতুন প্রেরণা জোগায়।

‎‎ব্যতিক্রমী এই শুভেচ্ছা বার্তায় তিনি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি কামনা করে আরও উল্লেখ করেন, “আমাদের কৃষ্টি ও ঐতিহ্যই আমাদের মূল শক্তি। নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষের হৃদয়। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একটি মানবিক ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে পারি, নববর্ষে এটাই হোক আমাদের অঙ্গীকার।”

পরিশেষে, তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin