২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪৩| বসন্তকাল|
শিরোনাম:
জনগণের কষ্ট লাঘবে কড়া হুঁশিয়ারি এমপি বকুলের: প্রান্থশালা গুদারাঘাটের টোল বন্ধের ঘোষণা রায়পুরায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেলাবোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসিকে জরিমানা বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রোজাদারদের সম্মানে ইতালিতে ইফতার ও দোয়া মাহফিল রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম নিয়ে ‘একটি কলমের দাম’ উপন্যাসের মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন ‘অদম্য নারী’ বিভাগীয় সম্মাননা

রায়পুরায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও নদীর তীর রক্ষায় অবৈধভাবে মাটি কাটা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...