শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদে দিদারুল ইসলামের প্রার্থীতা ঘোষণা বেলাবোতে ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় এসএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ২২ বছর পর বেলাবো ছাত্রদলের কমিটি, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি আউয়াল, সম্পাদক সজল

ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইমপেরিয়াল মডেল হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি (১১তম ব্যাচ) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ মিয়া।
সহকারী প্রধান শিক্ষক খন্দকার শাহ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারী শিক্ষক মুকবুল হোসেন, পিডিএফ-এর পরিচালক মো. তাজুল ইসলাম বাদল, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শরীফ আহমেদ সুমন, উত্তর বাখরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবীর হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. মিলন মিয়া এবং সহকারী শিক্ষক মো. রিফাত আহামেদসহ অন্যান্যরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক মো. সোহেল রানা, মো. সম্রাট মিয়া, শাহীনূর আক্তার, শারমিন আক্তার, মো. রিফাত আহামেদ, মো. জুনাইদ হোসেন, সুমাইয়া আক্তার, প্রাক্তন শিক্ষিকা রোমা আক্তার, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তারা সকলের সফলতা কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন লোচনপুর জান্নাতুল উলূম মহিলা মাদ্রাসার মোহতামীম মাওলানা মো. নাছির উদ্দীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin