বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর (মার্কাজ মোড়) এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন মডেল স্কুল এন্ড কলেজ-এর উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন মডেল স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ও সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাহাদুর।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রায়পুরা উপজেলা যুগ্ম আহ্বায়ক, রায়পুরা উপজেলা বিএনপি মো. নাজমুল হক ভূঁইয়া মোহন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন মডেল স্কুল এন্ড কলেজের বোর্ড অব ডিরেক্টরের সদস্য সার্জেন্ট (অব.) মোঃ মাইন উদ্দিন। স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. কামাল হোসেন।
প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, ক্বিরাত, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin