১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৪| বসন্তকাল|
শিরোনাম:
রায়পুরায় নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার আশরাফকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী  বেলাবোতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রায়পুরায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর বাখরনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঈদ শুভেচ্ছা রায়পুরায় সাংবাদিকদের সাথে নবাগত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে ওয়ার্ড বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে শিক্ষা-চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

রায়পুরায় নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার আশরাফকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২৮, ২০২৬,

নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন “এক্সসাস”-এর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
শনিবার সকালে রায়পুরা উপজেলার শ্রীরামপুর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) ও এক্সসাসের সভাপতি মো. খালিদ হোসেন এনডিসি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলেমান মিয়া এবং সমন্বয়ক কাজী আসাদুর রহমান মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান ও এক্সসাসের প্রতিষ্ঠাতা সভাপতি (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা-বেলাবো সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এবং শিবপুর আসাদ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
সংবর্ধিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রায়পুরা উপজেলার উন্নয়নই তার প্রধান লক্ষ্য। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও অনিয়ম নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বয়ে রায়পুরাকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। দেশের সার্বিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...