১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১:৩৭| বসন্তকাল|
শিরোনাম:
রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী  বেলাবোতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রায়পুরায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর বাখরনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঈদ শুভেচ্ছা রায়পুরায় সাংবাদিকদের সাথে নবাগত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে ওয়ার্ড বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে শিক্ষা-চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ শিবপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,

আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে।২৬ মার্চ বৃহস্পতিবার সাড়ে এগারোটায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
সহকারী কমিশনার ভূমি মুঃ আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ নঈম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগম প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মুক্তি স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...