বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় সংকীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন অর্পনা রায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

দিদার মিয়া:
বাংলাদেশের আড়াই কোটি হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রান্তিক ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পনা রায়।
রোববার নরসিংদীর রায়পুরা উপজেলার বটতলী এলাকায় আয়োজিত হাটি সংকীর্তন অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। অর্পনা রায় বলেন, “দিপুকে যারা পুড়িয়ে হত্যা করেছে তারা মানুষ নয়। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হলে অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায়, পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার প্রিন্স, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক দত্ত, সদস্য সচিব সবুজ নন্দী, রায়পুরা পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিঠু বর্মন, সদস্য সচিব সঞ্জয় সাহা,রায়পুরা উপজেলা জাসাসের সভাপতি কন্ঠশিল্পী মোঃ দিদার মিয়া, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা,কেন্দ্রীয় মিলন মন্দিরের সাবেক সভাপতি চন্দনকান্তি সাহা, সাধারণ সম্পাদক সমীর রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর আবহে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin