বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরার মেয়ে নাফিসার স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
রায়পুরার কৃতি সন্তান নিশাত নাফিসা সম্প্রতি অর্জন করেছেন সম্মানজনক “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”। নিজ ক্ষেত্রের অসাধারণ সাফল্য, নেতৃত্বের গুণাবলি এবং সমাজে ইতিবাচক অবদান রাখার (ক্যাটাগরি চাইল্ড ডান্সার) স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। নাফিসা রায়পুরা বিয়াম ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বর্তমান বয়স আট বছর। বাবা এম নূরউদ্দিন আহমেদ একজন সাংবাদিক মা কবরী আহমেদ একজন গৃহিণী।

গত শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা কেন্দ্রীয় কার্যালয়ে কচিকাঁচা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, সাংবাদিক, মিডিয়াকর্মী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে নাফিসার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশিষ্ট শিক্ষাবিদ জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী। এসময় সুপার হিরো ডিএ তায়েফ, প্রবীন নায়িকা সুচনা আফরিন, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোজাম্মেল হক, স্টার বাংলাদেশ মিডিয়ার সিইউ খন্দকার আসিফুর রহমান তোতাসহ একঝাঁক মিডিয়া কর্মী ও গুনিজন উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থা “স্টার ইভেন্ট ম্যানেজমেন্ট” প্রতিবছর বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা তরুণ তরুণীদের এই সম্মাননায় ভূষিত করে থাকে।

নিশাত নাফিসা শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে তার নিষ্ঠা ও চাইল্ড ডান্সার হিসেবে ইতিমধ্যেই কিশোর কিশোরী প্রজন্মের মধ্যে আলোকবর্তিকা হয়ে উঠেছেন। সে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ,গানে খুবই আগ্রহী।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে নাফিসা বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমার পরিবার, শিক্ষক ও নরসিংদীর সকল শ্রেনীর মানুষের ভালোবাসার ফসল। আমি চাই, আমার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সহকর্মীদের অনুপ্রাণিত করতে।”

নাফিসার এই অর্জনে জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছে তার প্রোফাইল। স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় বিশিষ্টজনরা জানান, নাফিসার মতো সকল শিশু কিশোর প্রজন্মের উদ্যমী ও দায়িত্বশীল ব্যক্তিত্বরা সমাজের জন্য এক অনুপ্রেরণা। তার এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো জেলার গর্বের বিষয়।

রায়পুরার মানুষ আশা করছেন, নাফিসা ভবিষ্যতেও তার কর্ম ও সাফল্যের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নরসিংদী জেলার সুনাম আরও উজ্জ্বল করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin