বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

দড়িপুরা গ্রামে ৮০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করতে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৮০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফাউন্ডেশনের কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দড়িপুরা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি সজরুল ইসলাম, উপদেষ্টা নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাডু মোল্লা এবং যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল— ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, আধা কেজি চিনি, ১ কেজি ডাল, ১ প্যাকেট সেমাই, ৫ কেজি চাল, ২ কেজি আলু এবং ২ প্যাকেট দুধ।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে অসুস্থ এক ব্যক্তির চিকিৎসা সহায়তার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
দড়িপুরা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আল-আমিন প্রধান বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি সংখ্যক পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবে ফাউন্ডেশনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin