বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আতাবুর রহমান সানি:
নরসিংদীর শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩মার্চ) বিকেলে শিবপুর পাইলট স্কুল মার্কেটস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন কক্সবাজারের হিমছড়ি বে-হিলস হোটেল এন্ড রিসোর্ট লিঃ এর স্বত্বাধিকারী ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য মোঃ সামসুল আলম বকুল।
শিবপুর ফাউন্ডেশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর উপজেলা বিএনপির সদস্য মিনহাজ উদ্দিন টুটুল প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর ফাউন্ডেশনের সহ সভাপতি মোমেন খান, কোষাধ্যক্ষ আতাবুর রহমান সানি, প্রচার সম্পাদক রাব্বি সরকার, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবিরুজ্জমান, নির্বাহী সদস্য হানিফ মাহমুদ ও তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে ঈদ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে এক লিটার সোয়াবিন তেল, এক কেজি পোলার চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ ও একটি লাক্স সাবানসহ নগদ ৭শত টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin