নিজস্ব প্রতিবেদন:
তুলাতলী মডেল হাই স্কুল কর্তৃক জাতীয় শোক দিবস পালন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও রায়পুরা এপেক্স ক্লাবের সৌজেন্যে বিজয়ীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তুলাতলী মডেল হাই স্কুলের হল রুমে আলোচনা সভা ও জাতীয় শোক দিবস পালন করা হয় এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ, বিজয়দের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করে রায়পুরা এপেক্স ক্লাব এর কর্তাগণ।

স্কুলে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম খান সাইফুলের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা. সাবেক সভাপতি ও রায়পুরা এপেক্স ক্লাবের সভাপতি মো. সুলতান খান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রায়পুরা এপেক্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. লিয়াকত খান, সিনিয়র সদস্য মো. হাবিবুর রহমান খান প্রমূখ।

এসময় স্কুলের সিনিয়র শিক্ষক মো. মঈনুল ইসলাম, খন্দকার শাহ নেওয়াজ, মো. আল-আমিন, মো. আজিজুর হক অলি, মো. মূসা মিয়া, সাদিয়া পারভিন, সাবিকুন্নাহার সম্পা, মলি বেগম।

প্রতিযোগিদের মধ্যে যারা পুরষ্কৃত হয়েছেন, তারা হলেন দল: গ্রুপ (এ) রত্না ইসলাম, শিমু আক্তার, জুয়েনা খানম। গ্রুপ (বি) মাহমুদ উল্লাহ রিয়াদ, জুঁই আক্তার ও মো. আবির। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলন সিনিয়র শিক্ষক মো. মঈনুল ইসলাম।