হুমায়ুন মিয়া
মাধবদী পৌরসভায় অবস্থিত জামেয়া ই এমদাদিয়া দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
শনিবার (৪ জুন) নরসিংদীর মাধবদী থানার অন্তর্গত মাধবদী পৌরসভায় অবস্থিত মাদ্রাসার হল রুমে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাও: কাজী শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন বাংলাদেশ তাতীলীগের সভাপতি ও মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী।
সাময়িক সমস্যার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য মোঃ মোহর আলী হাজি, মোঃ হারুনুর রশিদ ভূইয়া, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল মোঃ শেখ শাদী সহ মাদ্রাসার শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা, বিদায়ী ছাত্র -ছাত্রীদের সাফল্য কামনা করে বলেন, আপনারা আগামীর ভবিষ্যৎ। আপনাদের মাধ্যমেই একদিন বাংলাদেশ বিশ্বের দরবারে গৌরব অর্জন করবে।
সুশিক্ষা, সততা আর উত্তম চরিত্রে সমন্বয়ে ছাত্র -ছাত্রীদের জীবন গড়ার আহবান রাখেন বক্তারা।
পবিত্র কোরআনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় পরীক্ষার্থী ছাত্র -ছাত্রীরা।
মোনাজাত শেষে আগতদের মাঝে মিষ্টি বিতরণ করে বিদায়ী ছাত্র- ছাত্রীরা।