বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

সারাবিশ্বে উকিল আর সাংবাদিক সস্তায় পাওয়া যায় বলে মন্তব্য করেন– উপজেলা চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

শফিকুল ইসলাম, স্টফ রিপোর্টার:

সারাবিশ্বে উকিল আর সাংবাদিক সস্তায় পাওয়া যায় বলে মন্তব্য করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।

সোমবার (২৩ মে) সকালে ভূমি সপ্তাহ-২০২৩ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে তিনি এ কথা বলেন।
সারা দেশের নেয় নরসিংদীর রায়পুরা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিনা ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি প্রধান অতিথি হয়ে তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস সাংবাদিকবৃন্দ এবং ভূমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

তার এ বেফাঁস বক্তব্যে উপস্থিত অতিথিদের মাঝে আলোচনার ঝড় বইতে থাকে এবং সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, পেশাজীবি ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা তার এই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin