বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২

নিজস্ব সংবাদদাতাঃ
চলতি বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়া হবে না। এখন আর এ পরীক্ষা নেয়ার সময় ও প্রয়োজন নেই। সে কারণে এবার ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।

তিনি আরও জানান, নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষা নেয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর ৮ম শ্রেণির পাবলিক পরীক্ষা নেয়া হবে না। তবে সরকার নতুন করে কোনো পরিবর্তন আনলে সেটি আগে থেকে বলা যায় না। নতুন আর এ পরীক্ষা নেয়ার কোনো চিন্তা-ভাবনা নেই।

এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন ডা. দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে আসবে। অবশেষে জুন মাসের শুরুতে এসে আবার এমপিওভুক্তির সময়সীমা ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমূখ।

প্রসঙ্গত, ২০১০ সালে অষ্টম শ্রেণিতে চালু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট, জুনিয়র দাখিল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে হয়নি এ পরীক্ষা। আর নতুন কারিকুলাম অনুযায়ী আগামী বছর থেকেও থাকছে না এ পরীক্ষা। প্রতি বছরই নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। সবশেষ ২০১৯ সালে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin