বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বিজয়নগরে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধকে সুস্থ করে পরিবারের কাছে হস্তান্তর

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:
অজ্ঞাত পরিচয়ের শতবর্ষী এক বৃদ্ধকে উপজেলার থেকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ৩ দির পর, সুস্থ অবস্থায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শতবর্ষী বৃদ্ধ মুজাহিদ (৯৫) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের নিবিড় পর্যবেক্ষণ আর পরিচর্যায় অজ্ঞাত পরিচয়ে ভর্তি হওয়া মুজাহিদ সুস্থ হয়ে এখন তার পরিবারের কাছে।

জানা যায়, গত সোমবার ৩ জুলাই ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ও রামপুর এর মাঝামাঝি এলাকা থেকে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয়রা। অনেক চেষ্টা করেও তার নাম পরিচয় জানতে পারেনি। শরীরে প্রচুর জ্বর ছিল। কাঁপা কাঁপা গলায় কি যেন বলে কেউ বুঝেনি। পরে বিজয়নগর থানার এস আই জুয়েল রানা ভূঁইয়ার সহায়তায় বৃদ্ধকে চিকিৎসার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে সেখানে ছুটে যান বিজয়নগর উপজেলা প্রেসক্লাব’র নেতৃবৃন্দ। তাদের সংবাদ প্রচারের পরে বৃদ্ধের স্বজনরা খবর পেয়ে তাঁকে নিতে বিজয়নগর আসেন। তখন তাঁর নাম মুজাহিদ পিতা মরহুম আবদুল লতিফ, তিনি কুলাউড়া উপজেলার রাউৎগাঁও এলাকার বাসিন্দা বলে জানা যায়।

অনেক প্রচেষ্টার পর অবশেষে ৯৫ বয়সী বৃদ্ধ মুজাহিদ মিয়ার পরিবারের সাথে যোগাযোগ হয়। খবর পেয়ে তাকে নিতে মেয়ে ও তার ভাতিজা, বুধবার ৫ জুলাই বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। পরিশেষে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শতবর্ষী বৃদ্ধ মুজাহিদকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বৃদ্ধের স্বজনরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ মো. মাসুম সহ বিজয়নগর থানার এস আই মোঃ জুয়েল রানা ভূঁইয়া ও উদ্ধারকারী সহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম বলেন, অনেক দুর্বল ও মুমূর্ষূ অবস্থায় মুজাহিদ নামের বৃদ্ধ কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় মুজাহিদ সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরেছে। যাদের আন্তরিক প্রচেষ্টায় তার পরিবার তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছে, তাদের সবার জন্য আল্লাহতালার কাছে উত্তম প্রতিদান কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin