রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন “একতা জনকল্যাণ ফাউন্ডেশন’র” পক্ষ থেকে ৫৬ জন মেধাবী শিক্ষার্থী এবং ১২ জন প্রবাসীদদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৭ জুলাই) বিকেলে সংগঠনের পক্ষ থেকে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা পশ্চিম পাড়া গ্রামে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে পলাশতলী ইউপি সদস্য মো মহর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার মো মহসিন ভূইয়া, ডাক্তার আলতাফ হোসেন, ফুরকান আহাম্মেদ, মিলন মিয়া, জজ মিয়া, মাসুদ মিয়া, বাবুল মিয়া, আবদুল খালেক, সংগঠনের সভাপতি ইতালি প্রবাসী কামরুজ্জামান, সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী আলী আহাম্মেদ, সহ সভাপতি সেনা সদস্য মোমেন ভূইয়া প্রমূখ।
সংগঠনের সদস্য মোমেন জানান, সেচ্ছাসেবী সংগঠনটি গততিন বছর যাবৎ এলাকায় সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরি ধারাবাহিকতায় আজ ১২ জন প্রবাসীকে সম্মাননা এবং এলাকার ৩টি প্রতিষ্ঠানের ৫৬জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়েছে। শেষে ৬৮ জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।