শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

শিবপুরে তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্র খুন: আটক-২

আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩

শিবপুর প্রতিনিধি:

নরসিংদী শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাহিদ মিয়া (২০) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছেন। রোববার (৯ জুলাই) দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত নাহিদ মিয়া উপজেলার তাতারকান্দী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেছিল নাহিদ। ওই বিষয়ে আবার পরীক্ষা দিতে ফরমফিলাপের জন্য সকালে কলেজে যায় সে। কলেজ থেকে আসার পথে এলাকায় কিশোর গ্যাং এর সদস্য হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তৌকির, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা দেশিয় অস্ত্র (চাপাতি)নিয়ে এলোপাতারি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে ফেলে রেখে যায় নাহিদকে।খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, বিগত তিন মাস আগে খেলাধুলা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হলে নাহিদ বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু প্রতিপক্ষ এ বিষয়টি মেনে নিতে পাড়ছিল না। সেই ঘটনা কে কেন্দ্র করে নাহিদের পূর্বশত্রুতা ছিল বলে জানান স্বজনেরা। এই জেরে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় কিশোরগ্যাং ও সন্ত্রাস পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করার অভিযোগ নিহত নাহিদের পরিবারের।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলাধুলা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে নাহিদ কে খুন করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin