বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা

এ.কে.এম সেলিম:
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

এ.কে.এম সেলিম:

নরসিংদীর রায়পুরা উপজেলায় জাতীয়করণের দাবীতে সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় তালা ঝুলানো হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর ১ টার পর একযোগে অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।

চলমান জাতীয়করণ আন্দোলনে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা থেকে সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ সকাল ১১ টায় সেরাজনগর মুনসর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে মতবিনিময় সভায় মিলিত হয়। উত্তরবাখরনগর ইউনিয়ন উচ্চ বি্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রধানরা উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে আজ দুপুর ১.০০ ঘটিকা থেকে একযোগে তালা ঝুলানো কর্মসূচী বাস্তবায়নে একমত পোষন করেন সবাই। এবং আগামীকাল মঙ্গলবার উপজেলার সকল শিক্ষক কর্মচারী নিয়ে ঢাকা জাতীয় প্রেসক্লাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলন এবার নতুন করে গতি পেয়েছে। উল্লেখ্য, সরকারি গ্রেডে বেতন পেলেও অন্যান্য ভাতা সুবিধা পান না এমপিওভুক্ত শিক্ষকরা। নির্ধারিত ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা এবং মূল বেতনের ২৫% উৎসব ভাতা পান শিক্ষকরা। মুজিব বর্ষেও জাতীয়করণের ঘোষণা না আসায় শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ দিয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin