আলী হোসেন, বেলাব:
নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৪ ইং শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় মাঠে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী নুরুল আমিন ভূঁইয়া বাচ্চু সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক এবং নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পাহাড় অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন এবং বারৈচা অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মোতালিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান,প্রতিষ্ঠাতা সদস্য ও বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, প্রতিষ্ঠাতা সদস্য প্রধান শিক্ষক আসাদুজ্জামান,দাতা সদস্য রাসেল ভূঁইয়া,রাজার বাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,মৌলভীর টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।