শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

এ.কে.এম সেলিম:
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

এ.কে.এম সেলিম:

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই ক্রীড়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মাহবুবা খানম ( কল্পনা রাজিউদ্দিন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানজ লাকী। বিশেষ অতিথি ছিলেন অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূইয়া মাসুদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হোসেন ভূইয়া, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মিতুল, বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাতুল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মিঞা, রফিকুল ইসলাম ও মণি আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রাজিউদ্দিন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সহচর হিসেবে তাঁর স্মৃতিচারণ ও অত্র বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। এসময় বিদ্যালয়ের সার্বিক সাফল্যের জন্য সভাপতি হিসেবে সফল বলেও পত্নী কল্পনা রাজিউদ্দিনের প্রশংসা করেন তিনি।

সভাপতি মাহবুবা কানম ( কল্পনা রাজিউদ্দিন) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক- শিক্ষিকা মন্ডলীর পরিশ্রমের ভুয়সী প্রশংসা করেন। সদ্য কলেজ হওয়া এই বিদ্যালয়ের যেকোনো উন্নয়নে একসাথে কাজ করবেন বলে জানান এমপি এবং এমপি পত্নী দু’জনেই।

সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin