নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তুলাতলী মডেল হাই স্কুলের ২৬ই মার্চ জাতীয় দিবস ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কাতর বিতরণ মঙ্গলবার বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রধান শিক্ষক এনামুল ইসলাম খান সাইফুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এপেক্স ক্লাব অব রায়পুরার সভাপতি মো. মোস্তফা খান।
সহকারী শিক্ষকীকা সাদিয়া পারভীন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ, মূসা মিয়া, সাবিকুন্নাহার সম্পা, মলি বেগম, রিক্তা আক্তার।
চিত্রাংকন প্রতিযোগিতায় ৩ গ্রুপে অংশ গ্রহন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করছেন। গ্রুপ (এ) হতে জান্নাতুল ফেরদৌস, মারিয়া ও জুই, গ্রুপ (বি) হতে সুবর্না, ঐশী ও জুয়েনা এবং গ্রুপ (সি) হতে মাহিন, সাদিয়া ও মনিরা।