নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (২৯ মার্চ ২৪) তারিখ নরসিংদীর রায়পুরায় শতদল স্পোর্টিং ক্লাব কর্তৃক ইফতার ও ক্লাবের সদস্য মরহুম খন্দকার জহিরুল হক হান্নান এবং ইমরান সোহেল সহ সকল কবরবাসীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাদ আছর ক্লাবের কনফারেন্স রুমে।
শতদল স্পোর্টিং ক্লাবের সভাপতি খন্দকার শাহ নেওয়াজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ক্লাবে উপদেষ্টা ও মরহুম খন্দকার জহিরুল হক হান্নান এর পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার শাহ আলম, ক্লাবের আজীবন সদস্য কাজী শফিকুর রহমান হারুন, প্রেসিডিয়াম সদস্য খালেদুল ইসলাম ভূইয়া, মো. শফিকুল ইসলাম শফিক। সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা, সহ সভাপতি মো. জুয়েল ভূইয়া, ডা. জহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জাকির হোসেন ভূইয়া, সিনিয়র সহকারী শিক্ষক মো. এজাজ আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শাহীন সরকার, ক্লাবের সদস্য মরহুম এমরান সোহেলের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. এমদাদুল হক এমদাদ, বিশিষ্ট সমাজ সেবক কাজী আবদুল।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ এনামূল হক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক মুন্সি, সহ সমাজ কল্যান সম্পাদক মো. সবুজ সরকার, শিক্ষক রনি মিয়া, যুগ্ম সম্পাদক মো. নাঈম, মো. আনোয়ার হোসেন সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
বিভিন্ন বক্তাদের বক্তব্যের পর দুনিয়া ও আখেরাত নিয়ে দিকনির্দেষনামূলক বক্তব্য রাখেন মসজিদে কোবা এর সম্মানিত ইমাম মাওলানা মো. এমদাদুল হক ও তুলাতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেস ইমাম হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য শেষে ক্লাবের মরহুম সদস্য সহ সকল কবরবাসীর মাগফেরাত কামনা ও সকল মানুষের জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা ও সফলতা কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।