আতাবুর রহমান সানি, শিবপুর:
শিবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার হাসিনা রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা (এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ রুহুল ছগীড়, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাছিম আহমেদ হিরণসহ উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকাগণ।