শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় শতদল স্পোর্টিং ক্লাবের সদস্যদের সমন্বয়ে ঈদ পূনর্মিলনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

স্পোর্টস ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় ঐতিহ্যবাহী শতদল স্পোর্টিং ক্লাবের সদস্যদের সমন্বয়ে ঈদ পূনর্মিলনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠে।

এসময় উপস্থিত ছিলেন শতদল স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য কাজী শফিকুর রহমান হারুন, প্রেসিডিয়াম সদস্য মো. খালিদুল ইসলাম বাবু, মো. শফিকুর রহমান শফিক, সভাপতি খন্দকার শাহ নেওয়াজ, সিনিয়র সহসভাপতি মো. শামীম মোল্লা, সহ সভাপতি মো. জুয়েল ভূইয়া, কোষাধ্যক্ষ এনামূল হক ভূইয়া, সাধারণ সম্পাদক মো. এরশাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. এনামুল হক মুন্সি, সম্পাদক মো. আনোয়ার হোসেন, ক্লাবের প্রাক্তন খেলোয়াড় মো. মোহিত, আল-আমীন সহ ক্লাবের কর্মকর্তা, সদস্য ও এলাকার গণ্যমান্য এলাকাবাসী।

শতদল স্পোর্টিং ক্লাবের সিনিয়র ও জুনিয়র দলের মধ্যকার ম্যাচটি প্রথমে টসে জিতে শতদল সিনিয়র টিম জনি হাসান, নাঈম, সোহাগ, মাসুদ, আল আমিনদের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেটে ২৭১ সংগ্রহ করে। সিনিয়রদের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান সোহাগ। এ ছাড়া জনি ৫৩, নাঈম ২৫, আল আমিন ২৫, আজিজুল ২১,মাসুদ ১৯ রান করে। জুনিয়র টিমের শ্রাবণ ৩৯ রানে ৩টি, নাদিম ৪৭ রানে ২টি, রাহুল ৩১ রানে ২টি করে ওইকেট লাভ করে।

জবাবে ২৭২ রানের পাহার ডিঙিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার সবুজ ও তৌহিদুরের ব্যাটে দারুণ সূচনা করলেও নিয়মিত উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম জুনিয়র। ওপেনার সবুজ ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হওয়ার পর বাকেরের ৩০ রান জয়ের পথ তৈরি করলেও জনি হাসান ও মাসুদের বিধ্বংসী বোলিংয়ে জুনিয়র ব্যাটসম্যানরা আর সফল হতে পারেনি। মাত্র ২৩.২ ওভারে সকল উইকেট হারিয়ে ২৪৬ রান তুললে শতদল সিনিয়র টিম ২৫ রানের দুর্দান্ত জয় লাভ করে। সিনিয়র টিমের মাসুদ মাত্র ২৩ রানে ৫টি, জনি হাসান ১৪ রানে ৪টি, আজিজুল ২৭ রানে ২টি ও সোহাগ ২৪ রানে ১টি উইকেট লাভ করে।

জয় পরাজয় ছাপিয়ে খেলার পাশাপাশি ক্লাবের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠে হাসপাতাল মাঠ। সাবেক খেলোয়াড়দের উদ্যোগ ম্যাচ শেষে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত খেলায় সেরা ব্যাটসম্যান সোহাগ, সেরা বোলার মাসুদ রানা, সেরা ফিল্ডার মাহবুব এবং ম্যান অব দ্যা ম্যাচ হয় জনি হাসান।

পরে খেলোয়াড়দের হাতে পুরস্কার তোলেদেন শতদল স্পোর্টিং ক্লাবের সভাপতি খন্দকার শাহ নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি মো. শামীম মোল্লা, সহ সভাপতি মো. জুয়েল ভূইয়া সহ অন্যান্য সিনিয়র খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin