শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নরসিংদী প্রতিনিধি:
তীব্র গরমের কারণে আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের বৃষ্টি চেয়ে নরসিংদীর মাধবদীতে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় মাধবদী এসপি স্কুলের মাঠে ইসতিস্কার নামাজের আয়োজন করা হয়।

নামাজে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করতে দেখা গেছে। বাংলাদেশে গত কয়েকদিন যাবত তীব্র গরম পরেছে। বৃষ্টির দেখা যাচ্ছে না। সকল প্রাণী এই তীব্র দাবদাহে ভীষণ কষ্ট ভোগ করছেন। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই সালাত আদায় করে মুসল্লিরা।

সালাতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমির মাওলানা মো. আমিনুল ইসলাম।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সেক্রেটারী মো. মোয়াজ্জেম হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা শাখা, মাধবদী শহর শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও দলমত নির্বিশেষে সকল মুসল্লিরা সালাতে অংশগ্রহণ করেন।

সালাত শেষে খোতবা প্রদানের পর দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়। এসময় দোয়াতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে কান্না করে ও তীব্র গরম থেকে মুক্তি চাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin