শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

‘প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার’পেয়েছেন নরসিংদীর ফকরুল হাসান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেয়ছেন নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান ফখরুল হাসান।

শুক্রবার (৩ মে) বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা মিলনায়তনের এই পুরষ্কার তুলে দেওয়া হয় লোক সংস্কৃতি গবেষক, লেখক, সাহিত্যিক ফকরুল হাসানের হাতে।

এছাড়াও এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান লেখক ইমদাদুল হক মিলন এবং সাহিত্য পুরস্কার পেলেন রোকেয়া খাতুন রুবী (কথাসাহিত্য), মজিদ মাহমুদ (কবিতা), রিফাত নিগার শাপলা (শিশুসাহিত্য)। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, শিশুসাহিত্যিক আনজীর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, ছড়াকার ও শিশু সাহিত্যিক রহীম শাহ, শিশু সাহিত্যিক আসলাম সানী, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক ও বাংলাভিশন টিভি চ্যানেলের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, কবি ও কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ, কবি ও গবেষক ড. তপন বাগচী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মঈন মুরসালিন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক, শিশুসাহিত্যক আনজির লিটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin