শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

শিবপুরে কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আতাবুর রহমান সানি
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪

আতাবুর রহমান সানি, শিবপুর:

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর পশ্চিমপাড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ই জুন) সকালে জয়নগর পশ্চিমপাড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী নোয়াব আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার। উদ্বোধক হিসেবে ছিলেন জয়নগর অনার্স কলেজের অধ্যক্ষ ড. এম জামাল উদ্দিন। প্রধান পৃষ্ঠপোষক জয়নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

জয়নগর পশ্চিমপাড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক (বাবুল) এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ৫৯ নং আজকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাছেদ, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা আঃ রহিম (লিটন), দক্ষিণ ব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

উল্লেখ্য, ২০১৫ সালে জয়নগর পশ্চিমপাড়া সমাজ কল্যাণ যুব সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পাশে রয়েছে সংগঠনটি। এইবছর ঈদ উল আযহা উপলক্ষে সংগঠনটি ১০০ সুবিধা ভোগী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে তেল, সেমাই, চিনি, লবন এর প্যাকেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin