আতাবুর রহমান সানি, শিবপুর:
“যদি লক্ষ থাকে অটুট,বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে” প্রতিপাদ্য শীর্ষক সেমিনারে নরসিংদীর শিবপুর বর্ণমালা আইডিয়াল কলেজের ২০২৪ সালের এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে
বুধবার (২৬ জুন) সকালে অত্র প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে এই বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বর্ণমালা আইডিয়াল কলেজের সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ এস.এম মমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেন,প্রেস ক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলম প্রমুখ। শুভেচ্ছান্তে ছিলেন অধ্যক্ষ মো: শাহিন মিয়া।