শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

পদত্যাগের পর তাড়াহুড়োয় দেশ ছাড়েন হাসিনা, সঙ্গে নেন দু’টি স্যুটকেস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেয়ার পর তড়িঘড়ি করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যান। সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। তাঁকে অল্প সময় দেয়া হয়েছিল বাংলাদেশ ছাড়ার জন্য। তাড়াহুড়োর মধ্যে কি কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেননি হাসিনা? সংবাদমাধ্যম ‘এনডিটিভি ইন্ডিয়া’ এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, হাসিনা দু’টি স্যুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এ ছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই স্যুটকেসগুলিতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র।

আনন্দবাজার পত্রিকা উল্লেখ করে, বাংলাদেশের রাজনীতিতে অন্যতম চর্চিত, আলোচিত ও সমালোচিত মুখ হাসিনা। মুজিবুর-কন্যা হাসিনার সম্পত্তির পরিমাণ কত, সেই হিসাবনিকেশও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরের বাংলাদেশের ভোটের আগে সে দেশের নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। ‘এনডিটিভি ইন্ডিয়া’র ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে দেয়া হিসাব অনুযায়ী হাসিনার চার কোটি ৩৬ লাখ টাকার (বাংলাদেশি মুদ্রায়) সম্পত্তি রয়েছে। ভারতীয় মুদ্রায় হিসাব তিন কোটি ১৪ লাখ টাকা।

হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের দিনই সে দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভেঙে দেন বাংলাদেশের জাতীয় সংসদ। চলতি বছরের শুরুর দিকেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়। টানা চতুর্থ বার জয়ী হয়েছিল হাসিনার দল। বাংলাদেশের সংসদে আওয়ামী লীগ ও তার শরিক দলগুলি মিলে ৩০০ আসনের মধ্যে জিতেছিল ২২৫ আসন। তারপর এক বছরও স্থায়ী হল না হাসিনার চতুর্থ সরকার। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দো— দুই দফার আন্দোলনে তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে যায়, যে ইস্তফা দিয়ে দেশত্যাগ করতে বাধ্য হন হাসিনা। ‘এনডিটিভি ইন্ডিয়া’য় আরও, কোনও কোনও সূত্রের দাবি তিনি বাংলাদেশ ছাড়ার পর তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়ে থাকতে পারে। যদিও সরকারি ভাবে এমন কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin