বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

খন্দকার শাহ নেওয়াজ:
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

খন্দকার শাহ নেওয়াজ:
বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীতের আমেজ আসে তখনি পিঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়ণের ফলে এই পিঠা উৎসব আজ বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রায়পুরার ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে অনুষ্ঠিত হয় এ পিঠা উৎসব।
অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পিঠা উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি থেকে মোট ১৪টি স্টল ও ১৫০ প্রকারের পিঠা নিয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। চারদিকে উৎসবমুখর পরিবেশ, স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। নানা নামের ও বিভিন্ন রঙের মুখরোচক পিঠা স্থান পায় স্টলগুলোতে।
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সায়েমের সভাপ্রতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সামলগীর আলম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, রায়পুরা উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মেহেদী হাসান রিপনসহ আরো অনেকেই।

পরে অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং তাদের আয়োজনে তিনি সন্তুষ্টি প্রকাশ করে, আগামী দিনে এমন আয়োজন অব্যহত রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin