রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি কোথায় হবে কিলিয়ান এমবাপ্পের গন্তব্য; এ নিয়ে হয়নি কম নাটক। অবশেষে নিজের সিদ্ধান্তের কথা জানালেন ফরাসি স্ট্রাইকার। পিএসজিতেই থাকছেন তিনি। নিশ্চিত করেছে ফুটবল ট্রান্সফার বিষয়ক বিখ্যাত সাংবাদিক ফাবরিজিও রোমানো ও যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদকে না করে দিল এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসে আসা ফরাসি স্ট্রাইকারের বর্তমান চুক্তি প্রায় শেষের পথে। ক্লাব না ছাড়ায় দলের সঙ্গে আবার নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। ফলে সমাপ্তি ঘটছে ‘মাদ্রিদ না প্যারিস’ নাটকের।