বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় “৯৬ ব্যাচ” কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থী সহায়তা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থী সহায়তা প্রধান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) নরসিংদীর রায়পুরা উপজেলায় বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয় “৯৬ ব্যাচ” কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থী সহায়তা প্রধান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

সারা বাংলাদেশের ব্যাচ ৯৬ ও নরসিংদী জেলা ৯৬ ব্যাচ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্য নিয়ে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতাই বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ, বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয় অধ্যুষিত তিনটি ইউনিয়ন বাশঁগাড়ী, মির্জারচর, চরমধুয়ার শিক্ষার মান উন্নয়নে যথসামান্য ভূমিকা রাখার সুপ্ত প্রয়াস থেকেই বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের পথচলা।

বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয়, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়, মির্জারচর উচ্চ বিদ্যালয়, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৪৪ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা সহায়তা প্রদান করার মধ্য দিয়ে এই কর্মক্রম ২য় বর্ষে উৎযাপন করা হয়।

সেই সাথে চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. সেলিম মিয়াকে বিসিএস শিক্ষা ক্যাডারে পদায়নে সম্মাণনা স্মারক প্রদান করা হয়।

অত্র বিদ্যালয়ের একমাত্র ছাত্রী সামিয়া সালাম ইভা ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় এ+ প্লাস পাওয়ায় সম্মাণনা স্মারক প্রদান ও স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীসহ সকল অতিথিবৃন্দকে বাশঁগাড়ি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের নাম সম্ভলিত আকর্ষণীয় কলম উপহার দেওয়া হয়।

মনির হোসেন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরমধুয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আহসান শিকদার, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, মির্জারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বাঁশগাড়ি নিউ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের ছাত্র ড. জসিম উদ্দিন, প্রফেসর, উদ্যানতত্ব্য বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। মাহবুব আলম সিকদার, এজিএম, নোমান গ্রুপ। আব্বাস উদ্দীন লিটন, সহ-প্রধান শিক্ষক বেলায়েত আলি উচ্চ বিদ্যালয়। মনির হোসেন আকাশ, স্বত্বাধিকারী, কথাকলি লাইব্রেরী। জসিম উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক, বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ সিকদার, সমির মিয়া, কামাল ফকির, কামাল হোসেন, শিপন তালুকদারসহ এলাকার শিক্ষানুরাগী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

“৯৬ ব্যাচ” কল্যাণ ট্রাস্ট সংগঠনটি ঝড়ে পড়া ও হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে ও ভবিষৎতে কাজ করবে বলেও আসা ব্যক্ত করেন।

উপস্থিত বক্তৃতারা তাদের বক্তব্যে “৯৬ ব্যাচ”র প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করে প্রাণবন্ত বক্তব্য প্রদান করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের মুখের হাসি আয়োজনকে সুন্দর ও সার্থক করছে বলে আসা ব্যক্ত করেন আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin