বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে, একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করে রায়পুরা উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, স্কুল-কলেজের পক্ষ থেকে রায়পুরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধাদের পক্ষ থেকে গণকবর ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

রায়পুরা কলেজ মাঠেজাতীয় সংগীতের মধ্য দিয়ে শান্তির পাইরা ও বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান রুবেল, সহকারী পুলিশ সুপার (শিক্ষা নবিস) মো. রাকিবুর রহমান, রায়পুরা থানা অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.া ফজলু রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, বাংলাদেশ জামাতি ইসলামীর রায়পুরা উপজেলা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন, রায়পুর সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক তানভীর মান্নান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন, কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin