বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবতে হাফেজ-আলেম ও গুণীজনকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

আলমগীর পাঠান:
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠন উদ্যোগে হাফেজ-আলেম ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি মাদ্রাসা মাঠে নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে হাফেজ-আলেম ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মোল্লার পরিচালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া আমানীয়া রহমতপুর কাঙ্গালীয়া মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতী, প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব।

এইসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, এন.ভি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমেদ সুজন, অসেস নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসেন, হাজী আবেদ আলি কলেজের প্রভাষক মোঃ মোজাফফর আলী, নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সদস্য মোঃ রাসেল কবির’সহ প্রমুখ।

হাফেজ মাওলানা হাফিজউল্লাহ বলেন, এই সংগঠন সামাজিক কাজকর্মের সাথে জরিত। প্রত্যেক বছরই তারা খুব সুন্দর প্রোগ্রাম করে থাকে। আমি সংগঠন থেকে সংবর্ধনা পেয়ে গর্বিত।

হাফেজ মাওলানা উবায়দুল্লাহ বলেন, প্রথমে কৃতজ্ঞতা জানাই অত্র সংগঠন কে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য।

সভায় বক্তাগণ বলেন, বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে কোরআন শিক্ষার কোন বিকল্প নেই। আজকে বাংলাদেশের কোরআনে হাফেজরাই কোরআনের বিশ্বকাপ বার বার ঘরে তুলে বিশ্বে দেশের সম্মান উজ্জ্বল করছে।

উল্লেখ্য অনুষ্ঠানে ২০ জন হাফেজ, ১৫ জন আলেম ও ৬ জন গুণীজনকে সংবর্ধনা এবং ক্রেষ্ট উপহার সামগ্রী দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin