নিজস্ব প্রতিবেদক:
“আসুন হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী প্রতিবাদ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। শনিবার (৫ এপ্রিল) বিকালে মরজাল ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত জনপ্রতিনিধি, সচেতন মহল ও স্কুল কলেজের ছাত্রদের সম্মানয়ে একটি র্যালী ইউনিয়ন পরিষদ চত্বর হতে শুরু করে এলাকার সড়ক প্রদক্ষিন করে চর-মরজাল বাজারে গিয়ে শেষ হয়।
এসময় উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুতালিব, সার্ভেয়ার সবুজ গাজী, বিশিষ্ট সমাজ সেবক ফখরুদ্দিন ভূইয়া সোহেল, মুরাদ সরকার প্রতিষ্ঠাতা পরিচালক পাঠশালা, হোসেন মিয়া, আনোয়ার হোসেন, জজ মিয়া, নাজমুল সামাদ, মোহাম্মদ জসিম মিয়া প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা মাদকাশক্তির কুফল ও মাদক সেবক বেড়ে যাওয়ার ফলে এলাকায় দিন দিন চুরি বেড়ে যাওয়ায় কথাও উল্লেখ্য করেন। উক্ত শান্তি প্রিয় এলাকায় মাদক ব্যবসা বৃদ্ধি নিয়েও আতঙ্ক প্রকাশ করেন বক্তারা এবং প্রশাসনের দৃষ্টি কামনা করেন, প্রয়োজনে গোয়েন্দা নজরদারি করে অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আহবান জানান।