নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় তুলাতলী গ্রামে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “তুলাতলী মডেল হাই স্কুল” ২০২৫ এর এসএসসি পরিক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল মিলনায়তনে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে সিনিয়র সহকারী শিক্ষক মো. ইয়াসিন আহমেদ এর সঞ্চালনায় ও অত্রবিদ্যালয়ের সভাপতি মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম খান সাইফুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার শাহ আলম, আদর্শ বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা ও রায়পুরা উপজেলা নায়েবে আমির মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. হুমায়ুন কবীর খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সমাজ সেবক মো. হাফিজ উদ্দিন মুন্সি, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, রায়পুরা প্রেসক্লাবের সদস্য ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিগণ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুছা মিয়া, সাবিকুন্নাহার সম্পা, মলি বেগম, রিক্তা আক্তার।
এসময় বক্তারা বিদ্যালয়ের পরিক্ষার্থী সহ সকল এসএসসি পরিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নেক হায়াত কামনা করেন এবং ভবিষ্যত বাংলাদেশ উন্নয়নের জন্য নিজেকে তৈরি করার জন্য আহবান জানান। বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আরো আহবান করেন, শিক্ষা শেষে যার যার কর্মস্থলে থেকে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার।

দোয়া পরিচালনা করেন তুলাতলী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. ফরিদ উদ্দিন। দোয়া শেষে পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।