শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় যুবদল নেতাকে জড়িয়ে অপপ্রচার, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫

খন্দকার শাহ নেওয়াজ:
নরসিংদীর রায়পুরায় যুবদল নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও অপপ্রচারসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন সাগর ও তার অনুসারীরা।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে যুবদল নেতা সাগর বলেন, দীর্ঘ ১৭ বছর চাঁনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোমেন সরকার ক্ষমতায় থেকে তার লোকজন দিয়ে এলাকায় জোরজবরদস্তি করে সাধারণ মানুষের জায়গা জমি দখল করে রেখেছে। চেয়ারম্যানের অনুসারীরা এলাকায় মাদকের আখড়া গড়ে তুলেছে। সে সীমানা জটিলতার বাহানা দেখিয়ে টানা এক যুগের বেশি সময় যাবত ক্ষমতা আকড়ে রয়েছে। চেয়ারম্যান বাড়ির লোকেরা এলাকায় চুরি, ছিনতাই সহ অবৈধভাবে বালু উত্তোলনের মতো ঘটনায় জড়িত থাকে। চেয়ারম্যানের লোকজন কর্তৃক দখলকৃত জমি উদ্ধারসহ এসব বিষয়ের প্রতিবাদ করায় চেয়ারম্যান তার লোকজন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনের শেষে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট বিচার দাবী করেন।

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, লিয়াকত আলী, সানাউল্লাহ, শামসু মিয়া, মৌলা মিয়া সহ স্থানীয় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin