২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:৫২| বসন্তকাল|

বেলাবতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহন করেন, সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর পাইলট স্কুল এবং সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. হান্নান মিয়া, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুহাম্মদ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার বেলাব মো. আব্দুল করিম, সহকারী কমিশনার ভূমি বেলাব আল-আমিন হালদার, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, প্রকল্প উন্নয়ন কর্মকর্তা বেলাব মোসা. খাদিজা আক্তার, বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন।

এসময় হোসেননগর পাইলট স্কুল এবং সংযোগ সড়কে ৩০০ তাল, ১০০ নারিকেল গাছ সহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয় এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝেও বিভিন্ন ফলজাত গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...