বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ‘অবৈধ কমিটি মানি না, মানব না, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, ‘রাতের আধাঁরে পকেট কমিটি মানি না, মানব না মিছিল করে কলেজ চত্বরে।

মিছিল শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ টিপু বলেন, গত ৯ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ঢাকায় বসে রায়পুরা সরকারি কলেজ শাখার একটি পকেট কমিটি ঘোষণা করেন। আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছি তাদের বাদ দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা তৃণমূল ছাত্রদলের পক্ষ থেকে এই পকেট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া বলেন, আমাকে নবগঠিত কমিটিতে রাখা হয়েছে। আমি উক্ত কমিটি থেকে পদত্যাগ করছি। কারণ প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। আমরা তৃণমূলের নেতাকর্মীরা এই অবৈধ কমিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যাব।

এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজ শাখার সাবেক আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ টিপু, নবকমিটির (পদত্যাগী) সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ ভূইয়া, সভাপতি প্রার্থী মো. মুন্না আহম্মেদ, জোনাক আহম্মেদ, মারুফ আহম্মেদ, আকরাম, সজীব, সায়েম, রমান, রোহান, তুহিনসহ পদবঞ্চিত নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin