আশরাফুল ইসলাম সবুজ:
২০২৫ সালের ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় স্কুল ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় রায়পুরা উপজেলার গন্ডি পেরিয়ে নরসিংদী জেলা পর্যায়ে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী জান্নাতি ও বর্ষা সাঁতার প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে।
সাঁতার প্রতিযোগিতায় পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (বালিকা বড়দল) ১০০ মিটার মুক্ত সাতারে ১ম স্হান অর্জন করেছেন জান্নাতি আক্তার এবং (বালিকা ছোটদল) ৫০ মিটার প্রজাপতি সাঁতারে ৩য় স্থান অর্জন করেছেন সপ্তম শ্রেণীর ছাত্রী বর্ষা আক্তার।
তাদের এই সাফল্যের আনন্দ প্রকাশ করে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা ও শিক্ষকরা তাদের সকলের জন্য দোয়া চাইলেন এবং তারা যেন পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে ও সফলতা অর্জন করতে পারেন সেই আশা প্রকাশ করেন।

এর আগে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিয়ে সাঁতারের বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলার মাধ্যমিক, দাখিল মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ খেলায় অংশ গ্রহন করে। সমাপনি দিনে কাবাডি ও দাবা খেলায় প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।