বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

“বাবা, তুমি পারছো”- ছেলের সাফল্যের দিনে বাবার বুকভরা কান্না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি পরীক্ষার আনন্দে যখন দেশজুড়ে উৎসব, তখন এক বাবার ফেসবুক পোস্টে নেমে আসে নিস্তব্ধ শোকের ছায়া। সেই খুশির ভিড়ে এক পিতা লিখেছেন হৃদয়বিদারক স্ট্যাটাস, যা মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে অসংখ্য মানুষের হৃদয়।
নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা শেখ জলিল নামের এই বাবা লিখেছেন-
“বাবা তুমি পারছো।
প্লাবন এসএসসি পরীক্ষায় পাশ করেছে।
আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
অনেকেই পাশ করে আনন্দে মেতে আছে।
আমারও ছেলে পাশ করেছে- কিন্তু সে আজ আমার পাশে নেই।
মাত্র ৯ দিন আগে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে চিরশান্তির জগতে।
যে ছেলেকে বুকে জড়িয়ে বলতে চেয়েছিলাম ‘বাবা, তুমি পারছো!’,
আজ সেই কথাটাই বুকের ভেতর জমে রইল অপূর্ণ স্বপ্নের মতো…”
স্ট্যাটাসটি পড়েই চোখে জল এসে যায় হাজারো মানুষের। ছেলের সাফল্যের দিনে আনন্দ করার কথা থাকলেও, আজ সেই দিনটি শেখ জলিলের জীবনে আরও গভীর বেদনার হয়ে উঠেছে।
মাত্র নয় দিন আগে হারিয়েছেন তাঁর প্রাণপ্রিয় ছেলে প্লাবনকে। যে ছেলেটি আজ সাফল্যের শিখরে পৌঁছে গর্বের কারণ হতো, সে আজ পৃথিবীর কোথাও নেই- আছে কেবল বাবার হৃদয়ের গভীরে আর অশ্রুসিক্ত স্মৃতিতে।
স্থানীয়রা জানান, প্লাবন ছিলেন ভদ্র, মেধাবী ও সবার প্রিয় ছেলে। বন্ধু-বান্ধবের সঙ্গে তার হাসিখুশি উপস্থিতি সবার মন জয় করেছিল। আজ সেই বন্ধুরাই কাঁদছে তার স্মৃতিতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট মুহূর্তেই সবার নজরে আসে। মানুষ মন্তব্যে লিখেছেন, “আল্লাহ প্লাবনকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আর শোকাহত বাবা-মাকে ধৈর্য দান করুন।”
খুশির দিনে বেদনার এমন গল্প মনে করিয়ে দেয়- প্রত্যেক সাফল্যের পেছনেই থাকে এক বাবা-মায়ের অশেষ ভালোবাসা, আর কখনও কখনও অপূর্ণ স্বপ্নের কান্না।
উল্লেখ, শেখ জলিল দৈনিক সমকাল পত্রিকার নরসিংদীর বেলাবো উপজেলা প্রতিনিধি ও বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin