বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

তুলাতলী মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা পৌরসভায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তুলাতলী মডেল হাই স্কুল এর ২০২৫ সালের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তুলাতলী মডেল হাই স্কুল প্রাঙ্গনে ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি রায়পুরা পৌরসভার সাবেক মেয়র ও নরসিংদী জেলা বিএনপির সহ-কোষাধক্ষ্য আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস ও অন্যান্য অতিথিবৃন্দ।

স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম খান সাইফুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি মো. আহসান উল্লাহ খান, রায়পুরা উপজেলা জামায়াতে আমীর মো. নজরুল ইসলাম, স্কুলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, মো. হুমায়ুন কবির খান, পৌরসভার ৯নং ওয়ার্ডের সভাপতি মো. লতিফ খন্দকার, বিশিষ্ঠ ঠিকাদার মো. শহিদুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক হাফিজ উদ্দিন মুন্সি, হাবিবুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজন।

এসময় বক্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত ছাত্র ছাত্রীদের শরীর মন সুস্থ রাখতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। তারা আরো বলেন সুস্বাস্থ্যের জন্য ব্যয়াম ও খেলাধুলার বিকল্প নেই। তোমরা আজ লেখা পড়া করছো। সামনের সারিতে বসে আছ। একদিন আমাদের সারিতে বসবে, দেশ চালাবে। তাই ভালোভাবে লেখা পড়া ও সুস্বাস্থ্যের জন্য ব্যয়াম ও নিয়মিত খেলাধুলা করতে হবে।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মূসা মিয়া, সাবিকুন্নাহার সম্পা, মলি বেগম, রিক্তা আক্তার, খাদিজা বেগম ও কাওসার আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin