বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

সুনাগরিক ও মানবিক প্রজন্মের জাতি গড়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো আল হেরা একাডেমি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদির পলাশের গজারিয়ায় শুভ উদ্বোধন হলো আল-হেরা মডেল একাডেমি। আগামীর প্রজন্মকে মাতৃছায়ায় সময়োপযোগী আধুনিক ও মানবিক শিকার সমন্বয়ে গড়ে তুলতে শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় শুভ উদ্বোধন হয় প্রতিষ্ঠানটি।

বর্তমান সময়ে শিক্ষার ছড়াছড়ি হলেও মানবিক ও বিজ্ঞান শিক্ষার প্রচারও প্রসারে আমাদের দেশ এখনো অনেক পিছিয়ে। শিক্ষার গুণগতমান, উদ্দেশ্য নিয়ে এখনো সমালোচনা রয়ে গছে।

এই বিষয়টি মাথায় রেখেই গজারিয়া বাজার মাদ্রাসা সংলগ্ন স্থানে মনোরম পরিবেশে গড়ে তুলা হয়েছে স্কুলটি।

অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের সমাজ যখন সুশিক্ষার অভাবে ভোগছে চারদিকে মাদকাসক্তদের উৎপাতে সমাজ নষ্টের পথে তখন আল-হেরা মডেল একাডেমি গজারিয়া সমাজে সুশিক্ষার আলো ছড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষ শিক্ষক মন্ডলী, সুদক্ষ পরিচালক, নিরিবিলি পরিবেশ, সিসিটিভি, কম্পিউটার ক্লাব ও খেলাধুলার মাঠ দেখে মনে হচ্ছে কর্তৃপক্ষ তাদের উদ্দেশ্য পূরণে সক্ষম হবে। এসময় এলাকাবাসী ও তাদের সন্তানদের সুশিক্ষার আলোতে আলোকিত করতে প্রতিজ্ঞা করেন। বিজ্ঞ-আইনজীবী, সাংবাদিক ও সাবেক প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক এডভোকেট মো. জুয়েল মোল্লা, এডভোকেট ইমতিয়াজ আহম্মেদ, এডভোকেট আব্দুলাহ আল মামুন মিয়াসহ শিক্ষক,আলেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin