১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:৩৮| বসন্তকাল|

রায়পুরায় বিনামূল্যে শতাধিক কৃষকের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,

নিজস্ব প্রতিবেদক:
“কৃষক বাচান দেশ বাচান” এই স্লোগানকে ধারণ করে রবিবার (১৬ নভেম্বর( বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদপুর এলাকায় ৫ কেজি করে ১’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক এবং নরসিংদী-৫ রায়পুরা আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এই ধানের বীজ দরিদ্র কৃষকের হাতে তুলে দেন।

ঢাকা এ টি আই ছাত্র সংসদের সাবেক প্রতিষ্ঠাতা জি এস ও ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য মোহাম্মদ রোকুনুজ্জামান সরকার (উজ্জল) এর সার্বিক ব্যবস্থাপনায় আটাশ, ঊনত্রিশ, একশো পাঁচ ও একশো আট এই চার জাতের ধান বিতরণ করা হয়।

রায়পুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলকাছ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভুইয়া মাসুদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পালাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ রায়পুরা ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...