নিজস্ব প্রতিবেদক:
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নরসিংদীর রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত আদর্শ বিদ্যাপীঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও বই বিতরণ উৎসব-২০২৬।
সোমবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নজরুল ইসলাম এর সভাপতি ও সিনিয়র সহকারী শিক্ষক কাজী কাউসার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা প. প. কর্মকর্তা খান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি খান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সভাপতি মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক শীতল চন্দ্র দাস, পরিচালনা কমিটির সদস্য মো. শামসুল হক আলমগীর, মাওলানা রিয়াজ উদ্দিন, শিক্ষানুরাগি মো. শহীদুল্লাহ্, রায়পুরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও অভিভাবক সালেক আহমেদ পলাশ, দপ্তর সম্পাদক ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, মো. হাবিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান শিক্ষক শীতল চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, অভিভাবকদের সহযোগিতায় আদর্শ বিদ্যাপীঠকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে গ্রহন করে নেন অতিথিবৃন্দ। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।