বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরা প্রখ্যাত কবি ও ছড়াকার হাজী আবু কাউছারের জন্মদিন উৎযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগরে প্রখ্যাত কবি ও ছড়াকার হাজী আবু কাউছারের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কবি-সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের সাহিত্যঅনুরাগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা হাজী আবু কাউছারের সাহিত্যকর্ম, তাঁর কবিতা ও ছড়ার সামাজিক গুরুত্ব এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, তাঁর লেখা সমাজে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে কবির নির্বাচিত কবিতা ও ছড়া আবৃত্তি করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ভবিষ্যতেও এ ধরনের সাহিত্যভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বরেণ্য কবি ও ছড়াকার হাজী আবু কাউছারের সভাপতিত্বে ও আবেদা ফজলু স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কবিমন কাউছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সন্ধ্যানে প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আসাদ সরকার রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর থানা সাহিত্য সন্ধ্যানের সভাপতি বিশিষ্ট কবি ও ছড়াকার মোহাম্মদ আনোয়ার হোসেন, উপদেষ্টা বিশিষ্ট কবি ও ছড়াকার মোহাম্মদ নুরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ছাত্তার চোধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান কাজল, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাছেদ আলম, ইউনিয়ন বিএনপি নেতা জামাল আহমেদ, সোহাগ আহমেদ ডিলার, রায়পুরা উপজেলা বিএনপি সদস্য সামসুজ্জামান মুকুল, বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা মোহামদ ফজলুল হক মেম্বার, মানিক মিয়া, জিয়াউর রহমান, মিসকাত হোসেন রুবেল, মফিজ উদ্দিন, নজরুল ইসলাম, আলতু মিয়া,সোহাগ মিয়া, মহসিন মিয়া, তালহা মিয়া, রামিম মিয়া, উজ্জ্বল মিয়া ও আলমগীর হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে শেষ হয় এবং অতিথিগন এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin