নিজস্ব প্রতিবেদক:
তুলাতলী মডেল হাই স্কুলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব–২০২৬। উৎসবটি স্কুল প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান শিক্ষক এনামুল ইসলাম খান সাইফুল, প্রতিষ্ঠাতা সদস্য মো. রফিকুল ইসলাম, মো. খুরশিদুল ইসলাম ভূঞা মোক্তার, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, দপ্তর সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ সহ গন্যমাণ্য ব্যক্তিগণ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. মুছা মিয়া, সাবিকুন্নাহার সম্পা, মলি বেগম, রিক্তা আক্তার, খাদিজা বেগম ও কাওসার আহমেদসহ স্কুলের সকল ছাত্রছাত্রী ও অন্যান্য অতিথিরা। ঐতিহ্যবাহী গ্রামবাংলার নানা রকম পিঠায় মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান শিক্ষক বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পিঠা উৎসবে তৈরি বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন ও পরিবেশন করে, যা অতিথিদের বিশেষভাবে আকর্ষণ করে। অভিভাবক ও অতিথিরাও শিক্ষার্থীদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।