১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:৫৮| বসন্তকাল|
শিরোনাম:
রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী  বেলাবোতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রায়পুরায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর বাখরনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঈদ শুভেচ্ছা রায়পুরায় সাংবাদিকদের সাথে নবাগত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে ওয়ার্ড বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে শিক্ষা-চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ শিবপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

বেলাবোতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ১২ শত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বেলাবো সরকারি পাইলট মডেল মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক কায়েস আহমেদ সেলিমের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার সদর ইউনিয়নের ১২ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক হাকিম মোঃ হযরত আলী, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস. এম শাহজাহান,বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন নীলু, সিনিয়র সাংবাদিক মোঃদুলাল সরকার’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের পরিচালক হাকিম মোঃ হযরত আলী বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রায় এক হাজার দুই শত গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, পোলাওয়ের চাল, তেল, ডাল, পেঁয়াজ, সেমাই ও চিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...